1. admin@saaf-bd.org : Developer :
  2. himon.saas@gmail.com : Himon Mulla : Himon Mulla

সভাপতির কথা

আসসালামু আলাইকুম।

সিলেট জেলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পুনর্বাসন এবং শিল্প-সংস্কৃতির বিকাশে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সিলেট জেলায় অটিজম ও চারুকলা শিক্ষার সমন্বিত কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকায় ২০১২ সালের নভেম্বর মাসে জেলা সমন্বয় সভার সিদ্ধান্তক্রমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে বিদ্যালয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করে এবং ২০২০ সালে এমপিওভুক্ত হয়, যা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

বর্তমানে বিদ্যালয়টি সিলেট নগরের কুমারপাড়াটিবি গেইট, বালুচর—এই দুটি ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এখানে অটিজম, বুদ্ধিপ্রতিবন্ধিতা, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি এবং অন্যান্য নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতাসম্পন্ন (এনডিডি) শিশুদের জন্য বিশেষ শিক্ষা, থেরাপি, জীবনদক্ষতা উন্নয়ন এবং পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সাধারণ শিশুদের জন্য চারুকলা, সংগীত, নৃত্য ও আবৃত্তি শিক্ষার সুযোগ রয়েছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলেছে।

প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এনডিডি (নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা) ব্যক্তিদের উন্নয়ন ও কল্যাণে বিশেষ অবদানের জন্য সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে। এই অর্জন আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

আমি বিশ্বাস করি, সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং শিল্প-সংস্কৃতির বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।

 

আবদুল্লাহ আল মামুন
জেলা প্রশাসক, সিলেট
সভাপতি
সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল

dcsylhet@mopa.gov.bd

 

© All rights reserved © 2020 SSAF
কারিগরি সহযোগিতায়: বিডি আইটি ফ্যাক্টরী লিঃ